শত্রু থেকে ছাত্র!
সাফা কবির ও ইয়াশ রোহান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯ | ১২:৫১ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ | ১২:৫৬
ইয়াশ রোহান ও সাফা কবির এর আগেও বেশ কয়েকটি কাজে জুটি হয়েছেন। বিশেষ করে ঈদুল ফিতরের পর তাদের অভিনীত গন কেস ওয়েব সিরিজটি দারুন আলোচিত হয়। এবার ঈদেও দেখা যাবে এ জুটির নাটক। সম্প্রতি সাফা-ইয়াশকে নিয়ে নির্মিত হলো নাটক ‘ড্রিম অ্যান্ড লাভ’।
নাটকটির গল্পে দেখা যাবে, সাফা কবির একটা নাচের স্কুল খুলেছেন। একটি ভাড়া বাড়িতে চলে তার স্কুলটি। ছোট ছেলে-মেয়েরা নাচ শিখতে আসে তার কাছে। সব ভালোই চলছিলো হঠাৎ তার স্কুলের দিকে নজর পড়ে পাড়ার বখাটে ছেলেদের। আর এই বখাটেদের নেতা হলেন নায়ক ইয়াশ রোহান।
একদিন ইয়াশ তার বন্ধুদের নিয়ে সাফার স্কুল বন্ধ করতে হামলা করে। তবে পরে জানতে পারে সাফা সেই মেয়ে, যাকে একটি অনুষ্ঠানে নাচতে দেখে প্রেমে পড়োছিলো ইয়াশ। পরবর্তীতে ইয়াশ স্কুল বন্ধ না করে নিজেই সাফার কাছে নাচ শিখতে শুরু করেন।
এমনই গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন মাকসুদুল হক ইমু। নাটকটির নাম ‘ড্রিম অ্যান্ড লাভ’।নাটকটি রচনা করেছেন এস এম সালাহ উদ্দিন। মঙ্গলবার থেকে রাজধানীর বনশ্রীতে শেষ হয়েছে নাটকটির শুটিং।
নাটকটি নিয়ে সাফা কবির বলেন, সুন্দর একটি গল্পের নাটক। আশা করি দর্শকরা আনন্দ পাবেন।’ সাফার সঙ্গে সুর মিলিয়ে একই কথা বললেন ইয়াশও।
সাফা-ইয়াশ এছাড়া এতে আরও অভিনয় করেছেন মিনাক্ষী, সিয়াম নাসিরসহ প্রায় সত্তর জন নৃত্যশিল্পী। ঈদুল আজহায় এনটিভিতে প্রচার হবে নাটকটি।
- বিষয় :
- সাফা কবির ও ইয়াশ রোহান
- ঈদের নাটক
- বিনোদন