ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শাকিব-ইধিকার প্রেম, নেপথ্যে গায়ক বালাম

শাকিব-ইধিকার প্রেম, নেপথ্যে গায়ক বালাম
×

শাকিব খান ও ইধিকা পাল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ২৭ জুন ২০২৩ | ২১:৫২

এবারের ঈদুল আজহায় সিনেমাপ্রেমিদের কাছে বাড়তি চমকের নাম শাকিব খানের ‌'প্রিয়তমা'। যে প্রিয়তমায় শাকিব খানের লুক ঝড় তুলেছে অনলাইন অফলাইনে। সেই প্রিয়তমার টাইটেল গানটি নিয়ে মঙ্গলবার হাজির হলেন শাকিব খান। 

‘ও প্রিয়তমা’ শিরোনামের গানটিতে শাকিব খানের সঙ্গে রোমান্স করতে দেখা গেল কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে। গানটিতে  বালামের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কোনাল। আসিফ ইকবালের লেখা গানটির সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন।

শাকিব-ইধিকার রসায়নের পাশাপাশি এ গানে বিশেষভাবে দর্শক-শ্রোতার মনোযোগ আকর্ষণ করেছেন বালাম। কেননা, দীর্ঘ দিন পর তিনি গানে ফিরেছেন। কিছু দিন আগে তার নতুন গান প্রকাশ হয়েছে। আর ‘ও প্রিয়তমার’ মাধ্যমে ফিরলেন প্লেব্যাকে। 

আরও পড়ুন

×