ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

'মৃত্যুঞ্জয়ী'তে ফারজানা ছবি

'মৃত্যুঞ্জয়ী'তে ফারজানা ছবি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১ | ১৭:০২ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ১৬:০০

২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র 'মৃত্যুঞ্জয়ী'তে অভিনয় করছেন ফারজানা ছবি। ড. সাজেদুল আওয়ালের গবেষণা, কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে এই চলচ্চিত্রের মূল উপজীব্য হচ্ছে- চিত্রকল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধ উপস্থাপন। ছবিটি পরিচালনা করছেন উজ্জ্বল কুমার মণ্ডল। নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, 'নতুন এ ছবিতে আমার অভিনীত চরিত্রের নাম পদ্মা দাস; যিনি বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ছাত্রী। সাজেদুল আউয়াল ভাইয়ের সঙ্গে এর আগেও বেশ কয়েকটি কাজের সুযোগ হয়েছে আমার। এবার তার গবেষণাধর্মী এ সিনেমায় কাজ আমার জন্য নতুন এক অভিজ্ঞতা হবে। যদিও তিনি এখন আমাদের মাঝে নেই। তার চলচ্চিত্র দল ছবিটি নির্মাণ করছেন।'
'মৃত্যুঞ্জয়ী' ছবিতে আরও অভিনয় করেছেন নরেশ ভুঁইয়া, জাহিদ হোসেন শোভন, হামিদুর রহমান, কাজী রাজু প্রমুখ।

আরও পড়ুন

×