হাইকোর্টের রায় / জোর করে শিক্ষককে পদত্যাগের আইনি বৈধতা নেই, পুনর্বহালের নির্দেশ
কোনো শিক্ষকের কাছ থেকে জোর করে নেওয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া শিক্ষককে অবিলম্বে স্বপদে পুনর্বহালের নির্দেশনা দিয়েছেন আদালত। আদালতের নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, পর্ষদের সভাপতিকে অপসারণ এবং প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের এমপিও বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন হাইকোর্ট। মো. আলকাছ উদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র মামলায় এমন রায় দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের ফলে ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন জায়গায় অনেক শিক্ষক যাদের জোর করে পদত্যাগে বাধ্য করা হয়েছিল তাদেরও পুনর্বহালের পথ তৈরি হতে পারে।
আপডেটঃ ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৯