সমকালীন প্রসঙ্গ / চীন, ভারত এবং বাংলাদেশের এনবিআর
দেং শিয়াওপিং বুঝেছিলেন, আধুনিক রাষ্ট্র কেবল সাধারণ প্রশাসনিক দক্ষতা দিয়ে পরিচালিত হতে পারে না। বিদ্যুৎ, শিল্প, প্রযুক্তি, বন্দর, অর্থনীতি, রাজস্ব বা আর্থিক খাত– প্রতিটি ক্ষেত্রের নিজস্ব জটিলতা আছে। এসব প্রতিষ্ঠানের কার্যকর নেতৃত্বের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা, দীর্ঘ অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান। ফলে চীনের নেতৃত্ব নির্বাচনে তরুণ, শিক্ষিত, পেশাগতভাবে দক্ষ এবং প্রযুক্তিগত জ্ঞানসম্পন্ন কর্মকর্তাদের গুরুত্ব ক্রমে বাড়তে থাকে।
আপডেটঃ ১০ আগস্ট ২০২৬ | ১৮:৩৯