বাসে যাত্রী তুলে জিম্মি, লুটের পর স্বজনদের থেকেও টাকা আদায় করে চক্রটি
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাসে তুলে এক ব্যক্তিকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ওই যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন ও ডেবিট-ক্রেডিট কার্ড নেওয়ার পর জীবননাশের হুমকি দিয়ে তার স্বজনদের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ১ লাখ ১৯ হাজার টাকা আদায় করে ডাকাত চক্রটি। এ ঘটনায় চক্রটির এক সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
আপডেটঃ ১২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৬