রূপপুর প্রকল্পের সার্ভার কক্ষে আগুন, কিছু এলাকায় বিদ্যুৎ-ইন্টারনেট বন্ধ
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) কার্যালয়ের সার্ভার কক্ষে অগ্নিকাণ্ডে কম্পিউটার, এসি, গুরুত্বপূর্ণ কাগজপত্র, বৈদ্যুতিক সরঞ্জাম ও ইন্টারনেট সার্ভারের বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে। আগুনে প্রকল্পের অভ্যন্তরীণ একটি সার্ভারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।
আপডেটঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৩৫