অব্যবস্থাপনায় বাড়ছে মৃত্যু / ১০ জেলায় উচ্চ সংক্রমণ, টিকাদান কর্মসূচি নিয়ে প্রশ্ন
দেশে হাম ছড়িয়ে পড়ার প্রায় ছয় মাস হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। প্রতিদিনই বাড়ছে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বর্তমানে মৃত্যুর সংখ্যা হাজার ছুঁইছুঁই। দেশের ৬৪ জেলাতেই হাম ছড়িয়েছে। তবে ১০ জেলায় সংক্রমণের হার তুলনামূলক অনেক বেশি। সন্দেহভাজন ও হাম রোগীর সংখ্যা ঢাকায় সবচেয়ে বেশি। এর পরই আছে চট্টগ্রাম, বরিশাল, কক্সবাজার ও সিলেট।
আপডেটঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:০৪