শোলাকিয়ায় জঙ্গি হামলার মামলা / আবার সাক্ষ্য গ্রহণ পেছাল, ১০ বছরে ৬৬ জনের সাক্ষ্য
কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে জঙ্গি হামলা মামলার সাক্ষ্য গ্রহণ আবার পিছিয়েছে। সোমবার দুজন চিকিৎসক ও চারজন তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল। কিন্তু তারা উপস্থিত না হওয়ায় সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ সুপ্রিয়া রহমান সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ১৯ অক্টোবর।
আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৩