ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে চিকিৎসা সংকট, সরঞ্জাম বাক্সবন্দি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিশেষায়িত কারা হাসপাতাল নির্মাণসহ কারা হাসপাতালগুলোতে বন্দিদের আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়। প্রায় ১৪ বছর আগে কেনা হয় এক্স-রে মেশিন, অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি, এন্ডোস্কোপি, ইসিজি মেশিনসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ না হওয়ায় কাশিমপুর বিশেষায়িত হাসপাতালটি চালু করা যায়নি। এতে এই হাসপাতালসহ কয়েকটি কারা হাসপাতালের জন্য প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কেনা অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম বছরের পর বছর বাক্সবন্দি হয়ে থেকে কার্যত নষ্ট হয়ে গেছে।

আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৯
কারাগারে চিকিৎসা সংকট, সরঞ্জাম বাক্সবন্দি

ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের তৎপরতা / মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি প্রতিনিধিরা

ইউক্রেন যুদ্ধ অবসানে নতুন করে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের পক্ষ থেকে সম্ভাব্য শান্তিচুক্তি এগিয়ে নেওয়ার লক্ষ্যে গত শনিবার মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে গতকাল রোববার কিয়েভ সফর করেছেন মার্কিন প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ কিয়েভে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে, উভয় পক্ষই বস্তুনিষ্ঠ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে, যা আগামী সপ্তাহগুলোতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

আপডেটঃ ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:২৯
মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির মুখোমুখি প্রতিনিধিরা