রাজধানী / এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়ে ছিল মরদেহ, মুখে স্কচটেপ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানী অংশে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় মো. ইসমাইল (৫০) নামে এক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের ওপর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে তাঁর নাম জানা গেলেও পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তিনি খুন হয়েছেন বলে ধারণা পুলিশের।
আপডেটঃ ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:২৪