গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর, যুক্ত হচ্ছে এনএলডিসির সঙ্গে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। কেন্দ্রটির সঙ্গে জাতীয় লোড পরিচালনা কেন্দ্রের (এনএলডিসি) সরাসরি যোগাযোগ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য বুধবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান জিই ভার্নোভার মধ্যে চুক্তি সই হয়েছে।
আপডেটঃ ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৬