মক্কার দিকে হুতিদের ড্রোন, মুসলিম বিশ্বে সমালোচনা ও নিন্দা
ইয়েমেনের হুতিরা ইসলামের পবিত্র শহর মক্কা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ তুলেছে সৌদি নেতৃত্বাধীন জোট। বুধবার এই অভিযোগ তোলা হয়। বিষয়টি এরই মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে মুসলিম বিশ্বে। বাংলাদেশসহ একাধিক দেশ নিন্দাও জানিয়েছে। তবে হুতিরা অভিযোগটি অস্বীকার করেছে।
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৬:২২