শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমিতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন, বনায়ন
দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবহৃত জমি সৌরবিদ্যুৎ উৎপাদন ও বনায়নের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন প্রতিষ্ঠানগুলোর সাড়ে ৩ একরের কম আয়তনের অখণ্ড, অব্যবহৃত ও নিষ্কণ্টক জমির হিসাব চাওয়া হয়েছে। জমির দাগ, খতিয়ান নম্বরসহ বিস্তারিত তথ্য দিতে হবে। এ জন্য সময় দেওয়া হয়েছে তিন কর্মদিবস।
আপডেটঃ ২১ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৬