ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন ফজলে রাব্বী: প্রধানমন্ত্রী

গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য স্মরণীয় হয়ে থাকবেন ফজলে রাব্বী: প্রধানমন্ত্রী
×

প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ২২:৫৬ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ২৩:০৫

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, বীর মুক্তিযোদ্ধা ও গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদীয় গণতন্ত্রে অসামান্য ভূমিকার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

আজ শনিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও বলেন, ছাত্রজীবন থেকেই ফজলে রাব্বী মিয়া আইয়ুব বিরোধী আন্দোলন এবং ৬২-এর শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

ফজলে রাব্বী মিয়া যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২২ জুলাই) বেলা ৪টায় নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘ ৯ মাস তিনি সেখানে ভর্তি ছিলেন। 

১৯৪৬ সালে গাইবান্ধার সাঘাটা উপজেলার বটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের যোদ্ধা ছিলেন। ফজলে রাব্বী ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে নির্বাচিত হন। 

আরও পড়ুন

×