নবম বিসিএস ফোরামের সভাপতি তোফাজ্জল মহাসচিব কামাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ১১:২০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ১১:৫১
প্রধানমন্ত্রীর একান্ত সচিব - ১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে সভাপতি এবং বাংলাদেশ বেতারের পরিচালক বরেণ্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী কামাল আহমেদকে মহাসচিব করে নবম বিসিএস ফোরামের কমিটি গঠন করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি ঢাকার সাভারস্থ শেখ হাসিনা যুব কেন্দ্রের অডিটোরিয়ামে নবম বিসিএস ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় ২০১৮-২০১৯ সালের জন্য ফোরামের এ কমিটি গঠন করা হয়।
আগামী দুই বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
এতে সহসভাপতি হয়েছেন-মোঃ আবু বকর সিদ্দীক, মোহাম্মদ জয়নুল বারী, মোঃ আবু তাহের চৌধুরী, সোয়ায়েব আহমেদ, মোঃ ফসিউল্লাহ্। যুগ্ম মহাসচিব করা হয়েছে- দেওয়ান সাঈদুল হাসান, ফেরদৌসী বেগমকে। কোষাধ্যক্ষ হয়েছেন- মো. আব্দুল মোকাদ্দেম। ক্রীড়া সম্পাদক হয়েছেন-কে.এম. তারিকুল ইসলাম।
কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন-শ্যামল চন্দ্র কর্মকার। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন-ড. আহমেদ মুনিরুছ সালেহীন। দপ্তর সম্পাদক হয়েছেন-এ বি এম বদিউজ্জামান। সমাজ কল্যাণ সম্পাদক হয়েছেন-মোঃ আইনুল কবীর।
নির্বাহী সদস্যরা হলেন- মোঃ নূরুল ইসলাম, ড. এ কে এম মুনিরুল হক, সালাহ উদ্দিন আহমেদ, আতিয়ান নাহার, মো. মোহসীন, মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী, মো. মফিদুল ইসলাম, অনল চন্দ্র দাস, মাসুদ সাদিক, আসাদুজ্জামান চৌধুরী, শীষ হায়দার চৌধুরী, এ এইচ এম আহসান, মো. ওয়াহিদুর রহমান, নাসরুল্লাহ মো. ইরফান, সেলিমা সুলতানা, মো. শাহাদাৎ হোসাইন।
- বিষয় :
- বিসিএস