ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

জবিতে ছাত্রলীগের দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষ

জবিতে ছাত্রলীগের দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষ
×

জবিতে ছাত্রলীগের দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে -সমকাল

জবি প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ০৮:০৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৯ | ০৮:২২

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে দেশিয় অস্ত্র নিয়ে দু’পক্ষই ক্যাম্পাসে মহড়া দিচ্ছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

শিক্ষার্থীরা জানায়, গত বৃহস্পতিবার সন্ধায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রাসেল গ্রুপের কর্মী তুহিনকে মারধর করে সভাপতি তরিকুল ইসলামের কয়েকজন সমর্থক। পরে সম্পাদক গ্রুপের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি গ্রুপের নয়ন ও রিফাতকে মারধর করে। তারই জের ধরে রোববার সকাল থেকেই ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। 

ডিএমপির কোতয়ালী জোনের এসি বদরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসের পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।

আরও পড়ুন

×