ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বামীকে অণ্ডকোষে চাপ দিয়ে মেরে ফেলার অভিযোগ, আদালতে মামলা

স্বামীকে অণ্ডকোষে চাপ দিয়ে মেরে ফেলার অভিযোগ, আদালতে মামলা
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১৬:০৩ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১৬:০৩

চট্টগ্রামে স্বামী রবিউল হোসেনকে মারধর করে অণ্ডকোষে চাপ দিয়ে খুন করার অভিযোগে স্ত্রী ফিরোজা বেগমসহ তিনজনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।

শুনানি শেষে আদালত নগরীর খুলশী থানার ওসিকে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে কিনা, হলে তদন্তে কী উঠে এসেছে- তার প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, রবিউলের সঙ্গে ফিরোজা বেগমের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে অন্য পুরুষদের সম্পর্ক থাকাসহ নানা বিষয়েই ঝগড়া লেগে থাকতো। ঘটনার দিন স্ত্রী কাজে চলে যাওয়ার পর স্বামীকে ডেকে এনে পরিকল্পিতভাবে তার পরিচিত ছেলেদের দিয়ে মারধর করে অণ্ডকোষে চাপ দিয়ে খুন করে। পরে এ ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেয়।

তিনি বলেন, আদালতে খুনের আরজি দাখিল করেছি। শুনানি শেষে আদালত খুলশী থানার ওসিকে অপমৃত্যুর মামলা রেকর্ড হয়েছে কিনা তার রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছেন। ভিকটিমের বাবা জাহির হোসেন ফরায়েজী বাদী হয়ে এ মামলাটি করেন।

জানা যায়, ২০২১ সালের ১৫ ফেব্রয়ারি ভিকটিম রবিউল হোসেনের সঙ্গে ফিরোজা বেগমের বিয়ে হয়। এর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। ভিকটিমের গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করতো না।

একই বছরের ২৩ জুলাই নানা বিষয় তুলে ঝগড়া শুরু করেন স্ত্রী। তাকে মারধর করেছে অভিযোগ করে চিৎকার করলে তার পরিচিত লোকজন জড়ো হয়ে রবিউলকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরেন। এতে রবিউল অজ্ঞান হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লে স্ত্রী ভিকটিমের গলায় একটি গামছা পেচিয়ে দেন। পরে ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×