ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা

ঢাকায় ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ‘স্টাডি ইন ইন্ডিয়া’ মেলা
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৯ | ১৫:৫১

ভারতের খ্যাতনামা ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং শিক্ষা কার্যক্রম নিয়ে ঢাকায় শুরু হল দু’দিনের স্টাডি ইন ইন্ডিয়া মেলা। শুক্রবার ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (এডুকেশন) জিসনু প্রসন্ন মুখার্জী কেন্দ্রে এই মেলার উদ্বোধন করেন।

পরবর্তী ২২ ও ২৩ জুলাই চট্টগ্রামের পেনিনসুলা হোটেল এবং ২৫ জুলাই খুলনার হোটেল সিটি ইনে এই মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, স্টাডি ইন ইন্ডিয়া মেলায় ভারতের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, কলেজ এবং বোর্ডিং শিক্ষা কার্যক্রম প্রদর্শন করা হবে। এখানে বাংলাদেশের শিক্ষার্থী ও অভিভাবকরা সহজেই ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তথ্য সংগ্রহ করতে পারবেন। মেলা থেকে তাদের চাহিদা, সুযোগ সুবিধা, কোর্স ফি, ইনস্টলমেন্ট সুবিধাসহ অন্যান্য তথ্যও সংগ্রহ করা যাবে।

মেলা উদ্বোধনকালে জিসনু প্রসন্ন মুখার্জী বলেন, 'ভারত বিশ্বজুড়ে একটি বড় ব্র্যান্ড। অনেক বিষয় জানতে ও বুঝতে  মানুষ সারা বিশ্ব থেকে এখানে আসে। বাংলাদেশ ও ভারতের মধ্যে যুব সংযোগ শক্তিশালী করা উচিত। ভারতে এসে বিভিন্ন বিষয়ে জ্ঞান  আহরণের জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের অনেক সুযোগ সুবিধা রয়েছে।'

মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন্টারন্যাশনাল ব্যাকাল্যুটে (আইবি), ক্যামব্রীজ (আইজিসিএসি) ও ইন্ডিয়ান বোর্ডের আইএসসিই এবং সিবিএসই মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিষয়ে ধারণা, বিশ্বব্যাপী শিক্ষার অন্বেষণ, আরামদায়ক এবং নিরাপদ পরিবেশে সাশ্রয়ী মূল্যের খরচ জানতে একটি চমৎকার সুযোগ রয়েছে মেলায়। মেলায় অংশগ্রহনকারী বোর্ডিং স্কুলগুলো চমৎকার অবকাঠামো সুবিধা, শিক্ষণ অনুষদ, বহিরঙ্গন কার্যক্রম, ক্রীড়া এবং এএমপি সুবিধা প্রদান করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, প্যারামেডিকাল, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি, ফার্মেসী, আইটি, এমবিএ, বিবিএ, হোটেল ম্যানেজমেন্ট, জার্নালিজম, স্থাপত্য এবং আরও অনেক বিষয়সহ নিজ নিজ কলেজের মাধ্যমে ভর্তির ব্যবস্থা রয়েছে।

মেলায় অংশগ্রহণকারী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হলো- কাসিগা স্কুল (দেহরাদুন), বিরলা ইন্টারন্যাশনাল স্কুল (রাজস্থান), এমআইটি পুনের বিশ্বশান্তি গুরুকুল (পুনে), ইকোলে গ্লোবাল ইন্টারন্যাশনাল গার্লস স্কুল (দেহরাদুন), দিল্লি পাবলিক স্কুল (দুর্গাপুর), আদিত্য একাডেমী মাধ্যমিক স্কুল (কলকাতা), রেডব্রিজ ইন্টারন্যাশনাল একাডেমী (বাঙ্গালুর), সঞ্জয় ঘোড়াওয়াত ইন্টারন্যাশনাল স্কুল (কোলহাপুর), এমিটি ইউনিভার্সিটি (কলকাতা), এডামস ইউনিভার্সিটি (কলকাতা), ব্রেইনওয়্যার ইউনিভার্সিটি (কলকাতা), জেআইএস ইউনিভার্সিটি (কলকাতা), দয়ানন্দা সাগর ইউনিভার্সিটি (ব্যাঙ্গালোর), শ্রী রামচন্দ্র  ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন এন্ড রিসার্চ, (চেন্নাই), আদিত্য এডুকেশনাল ইনস্টিটিউটস (কালিন্দা), এসআরএম ইনস্টিটিউট অফ সায়েন্সে এবং টেকনোলজি (চেন্নাই), আচার্য ইনস্টিটিউটস (ব্যাঙ্গালোর), এআইএমএস ইনস্টিটিউটস (ব্যাঙ্গালোর), শার্দা ইউনিভার্সিটি (দিল্লি এনসিআর), মানভ রাসনা এডুকেশনাল ইনিস্টিটিউশন (দিল্লি এনসিআর), লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি (পাঞ্জাব) অন্যতম। মেলায় এছাড়াও অন্যান্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানও অংশ নিচ্ছে।

প্রদর্শনীতে অ্যাফেয়ার্স মিডিয়া এক্সিভিশন এর চেয়ারম্যান সঞ্জীব বলিয়া বলেন, ‘কর্মজীবনের বিষয়ে একটি সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে হবে এবং একটি পেশাগত কোর্স চালিয়ে যেতে হবে। কেবলমাত্র যদি আপনি মনে করেন যে এটিতে আপনি হতাশ না হন ও আগ্রহ দেখান এবং তারপরেও আপনার সফলতার সম্ভাবনা থাকতে পারে।’

স্টাডি ইন ইন্ডিয়া শীর্ষক শিক্ষামেলাটি ভারতের আ্যাফেয়ার্স এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের এ টু জেড স্টাডির আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে, আর সহযোগিতায় রয়েছে ভারতীয় হাইকমিশন।

আরও পড়ুন

×