ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হলেন তোফাজ্জল হোসেন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হলেন তোফাজ্জল হোসেন
×

মো. তোফাজ্জল হোসেন মিয়া- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:০৯ | আপডেট: ০১ জানুয়ারি ২০২০ | ০৬:১৮

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জল হোসেন মিয়াকে অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মুহিবুল হকের অবসরোত্তর ছুটি স্থগিত শর্তে আগামী ৬ জানুয়ারি অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব পদে সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন তোফাজ্জল। সাজ্জাদুল হাসান আগামী ১০ জানুয়ারি অবসরে যাচ্ছেন।

আরও পড়ুন

×