রাখী দাস পুরকায়স্থ আর নেই
রাখী দাস পুরকায়স্থ -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০ | ১১:১৫ | আপডেট: ০৬ এপ্রিল ২০২০ | ১১:১৬
বাংলাদেশের প্রগতিশীল আন্দোলন সংগ্রামের অন্যতম অগ্রসেনা, নারী আন্দোলনের অন্যতম মুখ রাখী দাস পুরকায়স্থ আর নেই।
সোমবার সন্ধ্যায় তিনি আসামের গৌহাটি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন, সর্বশেষ চারদিন আগে তিনি কোমায় চলে যান। তিনি ঐক্যন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সহধর্মীনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, পঙ্কজ ভট্টাচার্য্য বর্তমানে মরদেহের সঙ্গে গৌহাটিতে রয়েছেন। উভয় দেশে লকডাউন পরিস্থিতির মধ্যে প্রয়াতের মরদেহ দেশে আনা এবং শেষকৃত্য সম্পর্কিত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।