ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

শ্রিংলার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের খবর বিভ্রান্তিকর: ভারতীয় হাইকমিশন

শ্রিংলার সফর নিয়ে কয়েকটি গণমাধ্যমের খবর বিভ্রান্তিকর: ভারতীয় হাইকমিশন
×

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২০ | ০৮:৩১

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সম্প্রতি ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর খবর পরিবেশন করছে বলে জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
গত সোমবার রাতে হাইকমিশন ফেসবুক বার্তায় এ তথ্য জানায়। এতে বলা হয়, ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক ঢাকা সফর নিয়ে কয়েকটি গণমাধ্যম ভারত-বাংলাদেশ সম্পর্কের সামান্য বোধগম্যতা নিয়ে উদ্দেশ্যমূলক, ভুল এবং অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ করছে। এ জাতীয় খারাপ প্রচেষ্টা অত্যন্ত দুঃখজনক এবং বিভ্রান্তিকর।
১৮-১৯ আগস্ট বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিবের এই সফর ছিল। পররাষ্ট্র সচিব হওয়ার পর ঢাকায় শ্রিংলার এটি দ্বিতীয় সফর। এ সফর দুই ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর মধ্যে চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অংশ। এর আগে গত ২ মার্চ দু'দিনের সফরে ঢাকা এসেছিলেন তিনি।

আরও পড়ুন

×