ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বিটিভির মহাপরিচালক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

বিটিভির মহাপরিচালক ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২০ | ১৩:৩৭

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদ ও তার স্ত্রীর করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। রোববার রাতে হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। শুক্রবার আইইডিসিআর থেকে তার ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করা হয়। শনিবার রাতে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার ও তার স্ত্রীর আপাতত জ্বর নেই। শারীরিক অবস্থাও আগের তুলনায় ভালো। বাসাতেই চিকিৎসকের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন তারা। 

সবার কাছে দোয়া চেয়েছে বিটিভির মহাপরিচালক বলেন, তার সংস্পর্শে আসা বিটিভির কর্মীদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। 

আরও পড়ুন

×