ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ রয়েছে: চার্লস হোয়াইটলি

আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ রয়েছে: চার্লস হোয়াইটলি
×

রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২ | ২৩:৪১ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ | ০১:০৮

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সংস্থাটির রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আমাদের আগ্রহ আছে। চলমান ঘটনা প্রবাহ  গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইইউ।

ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

আরও পড়ুন

×