রিফাত হত্যা মামলার এক আসামির হাইকোর্টে জামিন আবেদন
রিফাত শরীফ -ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০০:৪৭
বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার এক কিশোর আসামি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন। আবেদনকারী ওই মামলার অভিযোগপত্রে ৮ নম্বর আসামি। গত ১৫ অক্টোবর নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে ২৭ অক্টোবর ওই আদেশের বিরুদ্ধে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করে সে।
বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান ওই কিশোরের আইনজীবী মো. ছগির হোসেন। তিনি জানানম, ১৪ বছর বয়সী ওই আসামি দশম শ্রেণির ছাত্র। সে শিশু। এসব যুক্তিতে জামিন আবেদনটি করা হয়।
গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। পরদিন নিহতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ূন কবির নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
- বিষয় :
- বরগুনা
- রিফাত শরীফ হত্যা