শিক্ষা প্রতিষ্ঠান খোলার ১৫ দিনের মধ্যেই এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২০ | ১৩:৩৫
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা চিন্তা করবে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরবর্তী ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, আপনারা জানেন দেশের এই করোনা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতি আপনারা সবাই অবহিত। প্রায় ১৪ লাখ এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষা নেওয়ার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এখনও আছি। তিনি আরও বলেন, ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে আরও কয়েক লাখ লোকবল জড়িত। এত সংখ্যক মানুষকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।
তিনি বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে তার ১৫ দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার জন্য ১৫ দিন সময় দিয়ে পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।
- বিষয় :
- এইচএসসি
- শিক্ষামন্ত্রী
- ডা. দীপু মনি