ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

হরমুজে আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজের তথ্যযাচাই চলছে: ইরান রাষ্ট্রদূত

হরমুজে আটকে পড়া বাংলাদেশি ৬ জাহাজের তথ্যযাচাই চলছে: ইরান রাষ্ট্রদূত
×

ঢাকায় ইরান দূতাবাসে সংবাদ সম্মেলনে দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি

কূটনৈতিক প্রতিবেদক 

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৩:৩৩

হরমুজ প্রণালিতে আটকে পড়া ছয়টি বাংলাদেশি জাহাজ নিরাপদে পার হতে তেহরান সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

আজ বুধবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘ছয়টি জাহাজের ব্যাপারে আমরা তেহরানকে জানিয়েছি। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এই জাহাজগুলোকে সহায়তা করার অনুমোদন দিয়েছে। জাহাজগুলোর বিস্তারিত তথ‍্য পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের কাছে না আসার কারণে আমরা শনাক্ত করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম। সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি, এটা নিয়ে কাজ চলছে। বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।’

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ‘এখানে পেট্রোল পাম্পে যে দীর্ঘ লাইন, এগুলোর সচিত্র রিপোর্ট আমরা তেহরানে দিয়েছি এবং বলেছি, আমাদের এখানকার ভাই, আমাদের বন্ধুরা সমস্যায় আছে। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়। সব ধরনের সহযোগিতা যেন করা হয়।’

আরও পড়ুন

×