ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ইউরোপের তিন দেশে জনশক্তি জটিলতা নিরসনে ৬ দাবি

ইউরোপের তিন দেশে জনশক্তি জটিলতা নিরসনে ৬ দাবি
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৩২ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ১০:১৬

| প্রিন্ট সংস্করণ

সার্বিয়া, মেসিডোনিয়া ও মলদোভার ভিসাধারীদের জনশক্তি-সংক্রান্ত জটিলতা নিরসনসহ ছয় দফা দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

সংগঠনের ছয় দাবির মধ্যে রয়েছে– সার্বিয়া, মেসেডোনিয়া ও মলদোভায় বৈধ ম্যানপাওয়ার বা রিক্রুটমেন্ট কার্যক্রম দ্রুত চালু করা, এরমধ্যে ভিসা পাওয়া কর্মীদের দ্রুত সংশ্লিষ্ট দেশে যাওয়ার সুযোগ দেওয়া এবং যাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা।

এ ছাড়া ম্যানপাওয়ার কার্যক্রম বন্ধ থাকায় কর্মীদের আর্থিক ও প্রশাসনিক ক্ষতির বিষয়ে ব্যবস্থা নেওয়া, কর্মী ও বৈধ রিক্রুটিং প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো এবং একই কোম্পানিতে পাঁচজনের বেশি কর্মী পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত অনুমোদন ও ডিমান্ড লেটার অ্যাটেস্টেশনের জটিলতা দূর করার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

×