ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর
×

ছবি: বিএনপি মিডিয়া সেল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৬

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। 

চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে স্বাক্ষর করেন দেশটির সেক্রেটারি জ্যাকব হেলবার্গ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এই চুক্তির মাধ্যমে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিজ্ঞান ও প্রযুক্তি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার-সংক্রান্ত সহযোগিতার এই উদ্যোগটি প্রথম গ্রহণ করা হয়েছিল ১৯৮১ সালে। তখন ক্ষমতায় ছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দীর্ঘ সময় পর সেই উদ্যোগের ধারাবাহিকতাতেই এবার দেশ দুটির মধ্যে চূড়ান্তভাবে চুক্তিটি স্বাক্ষরিত হলো।

আরও পড়ুন

×