আবরার হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১৮ নভেম্বর
আবরার ফাহাদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ০১:৪৯ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ০২:২০
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ায় দিন ধার্য ছিল।
গত ৮ অক্টোবর ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী ১৩ নভেম্বর মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
কিন্তু তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহিদুজ্জামান প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম প্রতিবেদন জমার জন্য পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আবরার হত্যা মামলায় ২৫ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে।
গত ৬ অক্টোবর মধ্যরাতে বুয়েটের শেরেবাংলা হলের দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে চকবাজার থানা পুলিশ।
জানা গেছে, ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েক নেতা।
এ ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ ছাত্রলীগ নেতাসহ ১৯ জনকে আসামি করে রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা করেন।