অফিসে বিদেশি মদ রাখায় কণ্ঠশিল্পী আসিফের বিরুদ্ধে চার্জশিট
কণ্ঠশিল্পী আসিফ আকবর- ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৯ | ১২:৪২ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ | ১২:৪৭
নিজ অফিসে বিদেশি মদ রাখায় কণ্ঠশিল্পী আসিফ আকবরের বিরুদ্ধে করা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর হাকিম আদালতে বুধবার এ চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপপরিদর্শক জামাল।
চলতি বছরের ২৩ জুলাই সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপপরিদর্শক প্রশান্ত কুমার সিকদার রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৮ সালের ৬ জুন পান্থপথের আর্ব এন্টারটেইনমেন্ট থেকে তেজগাঁও থানার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আসিফ আকবরের অফিসকক্ষে চার বোতল বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের কাছে রাখায় তার বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়।
- বিষয় :
- কণ্ঠশিল্পী আসিফ আকবর