ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

খালেদার জামিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান হারুন

খালেদার জামিনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান হারুন
×

হারুনুর রশীদ -ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৮:৩৬

চিকিৎসার স্বার্থে বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন সংসদ সদস্য ও দলের যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ। 

বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারিরীক অবস্থা খারাপ। তিনি তিনবারের প্রধানমন্ত্রী, একাধিকবারের বিরোধীদলীয় নেতা। বহু আন্দোলন সংগ্রামে তাঁর ভূমিকা রয়েছে।

এ সময় সুকিচিৎসার জন্য খালেদা জিয়াকে জামিনে মুক্তির ব্যবস্থা করতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশীদ বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র হয়েছে। ২৫ জন ছাত্রকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। এই সব ছাত্রদের জীবনে যে কালো ছায়া নেমে এসেছে তার দায় কি সংগঠন এড়াতে পারে? এ অধিকার তাদের কে দিয়েছে? শিক্ষাঙ্গণে সুষ্ঠু পরিবেশ নেই। এটা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত।

একটি পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে হারুন বলেন, একজন এমপি হাওরের শাহেনশাহ। পুলিশ সুপার (এসপি) হারুনকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এগুলো হতাশাজনক।

আরও পড়ুন

×