সমকালের আধুনিক স্টুডিও উদ্বোধন
অনুষ্ঠানে এমপি হাফিজ আহমেদ মজুমদার, হা-মীম গ্রুপের কর্ণধার এ. কে. আজাদ ও অন্যরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১ | ১০:০৪ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ | ১১:০৫
দেশের শীর্ষ স্থানীয় জাতীয় দৈনিক সমকালের জন্য আধুনিক একটি স্টুডিও চালু হয়েছে। বৃহস্পতিবার ২৮৭ তেজগাঁয়ে টিএমএল ভবনে কেক কেটে এই স্টুডিওর উদ্বোধন ঘোষণা করেন টাইমস মিডিয়া লিমিডেটের ব্যবস্থাপনা পরিচালক ও হা-মীম গ্রুপের কর্ণধার এ. কে. আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী হাফিজ আহমেদ মজুমদার এমপি।
গণমাধ্যমে অনৈতিক প্রতিযোগিতার মধ্যেও গুণগত মান বজায় রেখে প্রকাশনা অব্যাহত রাখায় দৈনিক সমকালের প্রশংসা করেন হাফিজ আহমেদ মজুমদার।
তিনি বলেন, উন্নত দেশগুলোতে পত্রপত্রিকা কম। বাংলাদেশে গণমাধ্যমের সংখ্যা অনেক বেশি। তিনি জানান, আমি নিয়মিত সমকাল পড়ি। এখন ডিজিটাল যুগ। সমকাল অনলাইন সংস্করণও যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমকালকে আরও এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে এ. কে আজাদ বলেন, পাঠক এখন অনলাইনেই পত্রপত্রিকা পড়তে চায়। প্রিন্ট পত্রিকা থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। ডিজিটাল কনটেন্টের প্রতি আকর্ষণ বাড়ছে। এই স্টুডিও সমকাল অনলাইনকে অনেক দূর এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন হা-মীম গ্রুপের শীর্ষ স্থানীয় কর্মকর্তা এবং চ্যানেল টুয়েন্টিফোর ও সমকালের সাংবাদিকরা। শুভেচ্ছা জানান হা-মীম গ্রুপের এইচআর হেড জালাল আহমেদ। উপস্থিত ছিলেন প্রশাসন বিভাগের ডিজিএম মেজর (অব.) সালাউদ্দিন প্রমুখ।
সমকালকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল টুয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তরুণ চক্রবর্তী (ফিজু), নির্বাহী পরিচালক তালাত মামুন, ডিজিটাল হেড রাজীব খান, ব্রডকাস্ট হেড সুভাশিষ চন্দ্র দাস প্রমুখ।
বক্তব্য রাখেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল হোসেন, উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান, প্রকাশক আবুল কালাম আজাদ ও বার্তা সম্পাদক (অনলাইন) গৌতম মণ্ডল।
উপস্থিত ছিলেন বার্তা সম্পাদক খায়রুল বাশার শামীম, প্রধান প্রতিবেদক লোটন একরাম, ফিচার সম্পাদক মাহবুব আজীজ, অতিরিক্ত বার্তা সম্পাদক তপন দাস, বিজনেস এডিটর জাকির হোসেন, সম্পাদকীয় বিভাগের প্রধান শেখ রোকন, সহকারী সম্পাদক ইমতিয়ার শামীম ও সিরাজুল ইসলাম আবেদ, বিশেষ প্রতিনিধি শরিফুল ইসলাম ও হকিকত জাহান হকি, যুগ্ম বার্তা সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, মফস্বল সম্পাদক মনিরুল ইসলাম, সার্কুলেশন ম্যানেজার হারুনুর রশিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের সহযোগী সম্পাদক ও অনলাইন ইনচার্জ সবুজ ইউনুস।
- বিষয় :
- সমকাল
- সংবাদমাধ্যম
- হা-মীম গ্রুপ