ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

প্রাভা হেলথ ক্যান্সার গবেষণার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে

প্রাভা হেলথ ক্যান্সার গবেষণার ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করেছে
×

<span style="font-size: 12px !important">Sponsored content</span>

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫১ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২২ | ০৬:৫৬

ঢাকা, ডাঃ জাহিদ হুসেন, পিএইচ.ডি, বাংলাদেশের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা ব্র্যান্ড প্রাভা হেলথের ক্যান্সার ডায়াগনস্টিক সিনিয়র ল্যাব পরিচালক। যিনি ইন্টারন্যাশনাল ইমিউনো-অনকোলজি বায়োমার্কার ওয়ার্কিং গ্রুপের সাথেও কাজ করছেন। তার কাজ স্তন ক্যান্সার এবং ক্যান্সারের অন্যান্য ফর্ম গুলোর জন্য কম খরচে নতুন রোগ নির্ণয় এবং চিকিৎসার বিকল্প পথগুলো খুঁজে বের করা। যেসব দেশে প্রায়ই চিকিৎসার খরচ বিদ্যমান চিকিৎসার পদ্ধতির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়ায় সেখানে এই গবেষণা ক্যান্সার চিকিৎসায় ইতিবাচক ভূমিকা রাখবে।

বিগত তিন বছরে, এই ওয়ার্কিং গ্রুপ ক্যান্সার সম্পর্কিত তিনটি বৈজ্ঞানিক পাণ্ডুলিপি/আর্টিকেল বিশ্বের অন্যতম বৈজ্ঞানিক জার্নাল নেচার, এনপিজে ব্রেস্ট ক্যান্সার (NPJ Breast Cancer)-এ প্রকাশিত হয়েছে। পাণ্ডুলিপি বা আর্টিকেল গুলো টিউমার-ইনফেলট্রেটিং লিম্ফোসাইট (টিআইএলস) নামক ইমিউন প্রতিক্রিয়ার একটি উপাদানের উপর গুরুত্ব দিয়েছে, এই গবেষনাটি স্তন ক্যান্সারের কিছু ফর্মের পূর্বাভাসের সাথে সম্পৃক্ত। গবেষণা ও ক্লিনিকাল ডেটা দেখিয়েছে যে নির্দিষ্ট ধরণের টিআইএল গুলো অন্যান্য ধরণের ক্যান্সারের মধ্যে বেঁচে থেকেও বৃদ্ধি পায়।

প্রাভা হেলথের প্রতিষ্ঠাতা, সভাপতি (চেয়ার), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিলভানা কিউ সিনহা বলেন, "ইন্টারন্যাশনাল ইমিউনো-অনকোলজি বায়োমার্কার ওয়ার্কিং গ্রুপের সাথে ডা. হুসাইনের কাজ চিকিৎসা ক্ষেত্রে গবেষণা ও আবিষ্কারের প্রতি তার নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রমাণ। ক্যান্সারের রোগ নির্ণয় এবং চিকিৎসার ক্ষেত্রে গত কয়েক বছর ধরে প্রচুর অগ্রগতি হয়েছে এবং এটি সক্ষম হয়েছে এধরনের গবেষণা গ্রুপ গুলোর  অসামান্য নিষ্ঠার কারণে। আগামী বছরগুলোতে, প্রাভা হেলথ ক্যান্সার ডায়গনিস্টিকস এবং চিকিৎসার ক্ষেত্রে কার্যকর বায়োমার্কার গুলোর তথ্য এবং প্রশিক্ষণ সবার মাঝে ছড়িয়ে দিতে চায়। এটি আমাদের ক্যান্সার বিশেষজ্ঞদের ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসার জন্য একটি মূল্যবান হাতিয়ার হিসেবে কাজ করতে সক্ষম হবে।

ইন্টারন্যাশনাল ইমিউনো-অনকোলজি বায়োমার্কার ওয়ার্কিং গ্রুপের সদস্যদের মধ্যে বিশ্বব্যাপী গবেষণা ল্যাব, প্যাথলজিস্ট, চিকিৎসক এবং পরিসংখ্যানবিদরা রয়েছে। এই বিশেষজ্ঞরা টিআইএল ব্যবহারের জন্য প্রোটোকল উন্নয়ন এবং যাচাই করার জন্য কাজ করছেন। যা ২০১৯ সালে স্তন ক্যান্সারে টিআইএল গুলোর রুটিন ব্যবহারের অনুমোদনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়াকেই নির্দেশ করে। এটি ভবিষ্যতে বায়োমার্কার হিসাবে টিআইএল-এর ব্যবহারকে আরো গুরুত্বপূর্ন করে তুলবে। 

বিশেষত যেসব দেশে পিডি-এল ১ বাস্তবায়নের ক্ষেত্রে অসুবিধা রয়েছে, কারন এই চিকিৎসা পদ্ধতি উচ্চ ব্যয়ের সাথে সম্পর্কিত।

গবেষণায় আরও দেখা গিয়েছে যে, টিআইএল গুলোকে পজিটিভ স্তন ক্যান্সারের স্ট্যান্ডার্ড ক্লিনিকাল প্র্যাক্টিসে অন্তর্ভুক্ত করা উচিত। যা শুরু করা যায় একেবারে প্রাথমিক এবং উন্নত টিএনবিসি এবং এইচইআর-২ উভয়ক্ষেত্রেই। রোগ নির্ণয়ের সময় টিআইএল অ্যাসেসমেন্ট একজন চিকিৎসককে ভবিষ্যবাণীর কাছাকাছি নিয়ে যেতে সক্ষম করতে পারে। আবার, ভবিষ্যতে থেরাপিউটিক সিদ্ধান্ত গ্রহণকে আরও সঠিকভাবে নির্দেশনা দিতে পারে। ভবিষ্যতে কল্যাণমূলক উদ্দেশ্যে তথ্যপূর্ণ, পিডি-এল ১ অ্যাসেসগুলি ব্যাখ্যা করতেও সাহায্য করবে। একইসাথে অবশ্যই নিম্ন-থেকে-মধ্যম-আয়ের দেশগুলিতে, ব্যয়বহুল ইমিউন-অ্যাসেস শুরু করার আগে একটি স্ক্রিনিং সরঞ্জাম হিসাবে এই চিকিৎসা পদ্ধতিকে বিবেচনা করা যেতে পারে।

সাম্প্রতিক প্রকাশিত আর্টিকেল গুলোর মধ্যে রয়েছে:

1.    “Report on computational assessment of tumor infiltrating lymphocyte from the international immuno-oncology biomarker working group,” Amgad, M. et al., NPJ Breast Cancer, 12 May, 2020

2.    “Application of a risk-management framework for integration of stromal tumor-infiltrating lymphocytes in clinical trials,” Hudecek, J. et al, NPJ Breast Cancer, 12 May, 2020

3.    “The tale of TILs in breast cancer: A report from The International Immuno-Oncology Biomarker Working Group,” El Bairi K, et al., NPJ Breast Cancer. Dec 1, 2021

প্রাভা হেলথ সম্পর্কে: প্রাভা একটি 'ব্রিক এবং ক্লিক' স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি গতানুগতিক স্বাস্থ্য সেবার সাথে টেকনোলজিকে সমন্বয় করেছে। প্রাভা হেলথ ডাক্তার-রোগীর সম্পর্ককে অর্থপূর্ণ করেছে (১৫ মিনিটের অ্যাপয়েন্টমেন্ট) এবং মানসম্মত ডায়াগনস্টিকস (ল্যাব এবং ইমেজিং) এবং ওষুধ সেবা দিয়ে থাকে। এছাড়া প্রাভার ডিজিটাল পণ্যের ব্যবস্থাও রয়েছে। এতে রয়েছে বাংলাদেশের প্রথম রোগী পরিষেবা অ্যাপ (২০১৮ সালে চালু), টেলিমেডিসিন, ই-ফার্মেসি এবং ভার্চ্যুয়াল প্রাইমারি কেয়ার। প্রাভাকে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 'টেকনোলজি পাইওনিয়ার' (জুন ২০২১) এবং 'ওয়ার্ল্ড চেঞ্জিং আইডিয়া' (মে ২০২০) হিসেবে ফাস্ট কোম্পানির স্বীকৃতি দিয়েছে।

সাম্প্রতিক মাইলফলক:

-এখন পর্যন্ত ৩০০০০০+ রোগীকে সেবা দেওয়া হয়েছে, যা বছরে ৩ গুণ করে বৃদ্ধি পাচ্ছে

-এখন পর্যন্ত প্রাভাতে ১৬০০০০+ কোভিড-১৯ টেস্ট করানো হয়েছে

-২০২০ সালে সমস্ত পরিষেবার মধ্যে রিমোট এবং ভার্চুয়াল স্বাস্থ্যসেবা ৪০% বৃদ্ধি পেয়েছে

-নতুন ডিজিটাল পণ্য- টেলিমেডিসিন, ই-ফার্মাসি এবং ভার্চুয়াল প্রাইমারি কেয়ার

-নেট প্রোমোটার স্কোর ৮৭ (এনপিএস) যা ফরচুন ৫০০ কোম্পানির জন্য সর্বোচ্চ এনপিএস স্কোরের সমতুল্য।

প্রাভা হেলথের পরিষেবাগুলি সম্পর্কে আরো জানতে, অনুগ্রহ করে ভিজিট করুন PraavaHealth.com

যে কোনো প্রেস অনুসন্ধানের জন্য দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন: comms@praavahealth.com বা +88018  9484 0945

আরও পড়ুন

×