ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

নোবিপ্রবির প্রথম সমাবর্তন ২২ সেপ্টেম্বর

নোবিপ্রবির প্রথম সমাবর্তন ২২ সেপ্টেম্বর
×

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০১৪ | ০৫:২০


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর।



এদিন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই), ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স (এফআইএমএস), ফার্মেসি  এবং এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ৫৯৭ জনকে স্নাতক ও ১১৫ জনকে স্নাতকোত্তর ডিগ্রি প্রদান এবং ১১ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হবে।



নোবিপ্রবি রেজিস্টারের কার্যালয় থেকে জানানো হয়, রাষ্ট্রপতি ও নোবিপ্রবির চ্যান্সেলর আব্দুল হামিদের প্রতিনিধি হিসাবে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।



সমাবর্তন ব্ক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।



এ ছাড়া বক্তব্য রাখবেন নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য একরামুল করিম চৌধুরী ও উপাচার্য প্রফেসর এ কে এম সাঈদুল হক চৌধুরী।



সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে সমাবর্তনের মূল পর্ব। বিকেল ৩টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।



নোবিপ্রবি রেজিস্টার ও সমাবর্তন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব প্রফেসর মো. মমিনুল হক জানান, নোবিপ্রবি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো সমাবর্তন আয়োজন করা হচ্ছে। উপাচার্যের নেতৃত্বে ৩৯ সদস্যের ব্যবস্থাপনা কমিটি সমাবর্তন আয়োজনে কাজ করছে। পাশাপাশি ১৫টি উপ-কমিটি ভিন্ন ভিন্ন ভাবে কাজ করছে সমাবর্তনকে সফল করতে।


আরও পড়ুন

×