মেলায় পিয়াস মজিদের লেখা ও সম্পাদিত ১২ বই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০১৯ | ০৮:৩৩
এবারের অমর একুশে গ্রন্থমেলায় কবি ও লেখক পিয়াস মজিদের লেখা সাতটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে দু'টি কবিতা, দু'টি প্রবন্ধ, একটি ব্যক্তিগত গদ্য, একটি সাক্ষাৎকার সংকলন ও একটি কিশোর গ্রন্থ। এছাড়া এসেছে তার সম্পাদিত (একক ও যৌথ) পাঁচ বই।
কবিতা বই 'ক্ষুধা ও রেস্তোরাঁর প্রতিবেশী' প্রকাশ করেছে প্রথমা প্রকাশন এবং 'প্রেমপিয়ানো' করেছে পাঞ্জেরী পাবলিকেশন্স। প্রবন্ধের বই 'জীবনানন্দ: আমার অসুখ ও আরোগ্য' করেছে ঐতিহ্য এবং 'বঙ্গবন্ধুর বয়ানে সাহিত্য ও অন্যান্য' করেছে পার্ল পাবলিকেশন্স। এছাড়া ব্যক্তিগত গদ্যের সংকলন 'নির্জন নোটবুক' সময় প্রকাশন, সাক্ষাৎকার সংকলন মাওলা ব্রাদার্সটি এবং কিশোর গ্রন্থ 'ভরদুপুরের বিভূতিভূষণ' কাঠপেন্সিল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।
আর সম্পাদিত বইগুলোর মধ্যে হুমায়ূন আহমেদের অগ্রন্থিত গদ্য ও পত্রগুচ্ছ 'কিছু হুমায়ূন' বের করেছে অন্বেষা প্রকাশন, সৈয়দ শামসুল হকের 'মৃত্যুভয়াল সিন্ধু' (সংগ্রহ ও সংকলন: পিয়াস মজিদ) করেছে ইকরি-মিকরি), বেলাল চৌধুরীর কবিতা (যৌথ সম্পাদনা: তারিক সুজাত ও পিয়াস মজিদ) করেছে জার্নিম্যান বুকস, মুখোমুখি রফিক আজাদ (যৌথ সম্পাদনা: দিলারা হাফিজ ও পিয়াস মজিদ) বের করেছে চিত্রা প্রকাশনী এবং কবিকথন: শামসুর রাহমানের নির্বাচিত সাক্ষাৎকার (যৌথ সম্পাদনা: আহমাদ মাযহার ও পিয়াস মজিদ) প্রকাশ করেছে কথাপ্রকাশ।
- বিষয় :
- অমর একুশে গ্রন্থমেলা-২০১৯
- পিয়াস মজিদ