ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভিসা জালিয়াতি: মার্কিন দূতাবাসের মামলায় গ্রেপ্তার ৬

ভিসা জালিয়াতি: মার্কিন দূতাবাসের মামলায় গ্রেপ্তার ৬
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৩ | ০২:৩৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ | ০২:৩৯

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে একটি চক্র জালিয়াতির আশ্রয় নিচ্ছিল। বিভিন্ন দেশের জাল সিলযুক্ত ভিসা ও ইমিগ্রেশনের তথ্য তারা পাসপোর্টে ব্যবহার করে আসছিল। ২-৩ বছর ধরে ভিসাপ্রত্যাশীদের টোপ দিয়ে জনপ্রতি ১০ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চুক্তি করে যাচ্ছিল তারা। বিষয়টি নজরে আসার পর ঢাকায় মার্কিন দূতাবাসের সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা মাইকেল লি বাদী হয়ে বুধবার গুলশান থানায় মামলা করেছেন। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল এই চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। তদন্ত-সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র সমকালকে এ তথ্য জানান।

গুলশান থানার ওসি বিএম ফরমান আলী বলেন, ভিসা নিয়ে জালিয়াতির ঘটনায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। এর তদন্ত করছে ডিবি।

ডিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, ভিসা নিয়ে জালিয়াতির ঘটনায় যে ছয়জনকে তাঁরা আটক করেছেন তারা হলো- পলাশ চন্দ্র দাস, ওয়াহিদ উদ্দিন, শফিকুল ইসলাম সুমন, মাহবুবুর রহমান খান, আবু জাফর ও আরিফুর রহমান। তাদের মধ্যে কয়েকজন নিজেরা ভিসা পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছে। আবার কয়েকজন অন্যকে ভিসা পাইয়ে দিতে প্রতারণা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভিসা পেতে নানা ধরনের জালিয়াতির কথা স্বীকার করেছে। প্রার্থীর পাসপোর্টের গুরুত্ব বাড়াতে তারা বিভিন্ন দেশের জাল ভিসা নথিতে যুক্ত করত। সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

পলাশ চন্দ্র দাস গত ১২ নভেম্বর মার্কিন ভিসা পাওয়ার উদ্দেশ্যে পাসপোর্টসহ উপস্থিত হয়েছিল। সে মালদ্বীপ ও মালয়েশিয়ার জাল ভিসা পাসপোর্টে যুক্ত করে। মাহবুবুর রহমানও একাধিক দেশের জাল ভিসার তথ্য দিয়েছে। জালিয়াতির এই চক্রে রয়েছে রিক্রুটিং এজেন্সি ট্রাভেলার্স ডায়েরির মালিক ওয়াহিদ উদ্দিন ও তার সহকারী শফিকুল। এ ছাড়া জালিয়াত চক্রের আরেকজন মাহবুবুর রহমানের হ্যাপি হলিডেস নামে এজেন্সি রয়েছে।

আরও পড়ুন

×