ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৯ | ১২:৪৪ | আপডেট: ২০ অক্টোবর ২০১৯ | ১২:৪৫

নবীন-প্রবীণ সদস্যের উপস্থিতির মধ্য দিয়ে রোববার জাতীয় প্রেস ক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে অনুষ্ঠিত হয় মিনি ম্যারাথন।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় কেক কাটেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এ সময় প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী ও মাইনুল আলম, কোষাধ্যক্ষ শ্যামল দত্তসহ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এমপি, সাবেক সভাপতি হাসান শাহরিয়ার, রিয়াজ উদ্দীন আহমেদ ও শওকত মাহমুদ, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, আমাদের নতুন সময় সম্পাদক নাইমুল ইসলাম খান, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা ও সৈয়দ আবদাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজের সভাপতি মোল্লা জালাল, বিএফইউজের অপরাংশের সভাপতি রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও র‌্যাফেল ড্রর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া প্রতিযোগিতা: জাতীয় প্রেস ক্লাবের সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা রোববার শেষ হয়েছে। শেষ দিনে সকালে ছিল মিনি ম্যারাথন। পরে ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরও পড়ুন

×