ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিআইবি'র দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে পিআইবি'র দোয়া মাহফিল
×

সোমবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ

 অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০ | ০৯:১৮ | আপডেট: ১৭ আগস্ট ২০২০ | ০৯:২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) দোয়া মাহফিলের আয়োজন করে।
সোমবার বিকালে পিআইবি মিলনায়তনে দোয়া মাহফিলে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধূকে তুলে ধরতে হবে। পিআইবি বঙ্গবন্ধুকে নিয়ে নিয়মিত প্রকাশনার মাধ্যমে সেই কাজটি করে যাচ্ছে।
তিনি বলেন, পিআইবি প্রতিষ্ঠার পেছনে বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে। সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা বঙ্গবন্ধুই প্রথম করেছিলেন।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- পিআইবির পরিচালক (প্রশাসন) মো. ইলিয়াস ভূ্ইয়া, পরিচালক (প্রকাশনা ও গবেষণা) ফায়জুল হক, উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসেন প্রমুখ। দোয়া পরিচালনা করেন সার্কিট হাউস জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ কামরুজ্জামান।
দোয়া মাহফিল শেষে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পিআইবি প্রাঙ্গণে দুটি বৃক্ষ রোপন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×