ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

সোয়া এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সোয়া এক ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক
×

মেট্রোরেল। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৪

সোয়া এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেলের চলাচল। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে এমআরটি লাইন-৬ এর দায়িত্বশীল একাধিক সূত্র।

সূত্র জানায়, বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়। স্বয়ংক্রিয় দরজায় (অটোমেটিক ডোর) সমস্যা দেখা দেওয়ায় দুপুর ২টা ৩৮ মিনিট থেকে উত্তরা-মতিঝিল-উত্তরা রুটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেট্রোর অটোমেটিক ডোর সিগন্যাল পাচ্ছিল না। এ দরজার সিগন্যাল দেওয়া হয় টিও কক্ষ (ট্রেন অপারেটর) থেকে। এ ছাড়া অটোমেটিক ডোরে আরেকটা সমস্যা হয়।

ডিএমটিসিএলের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মেট্রোরেলে কোনো ত্রুটি দেখা দিলে পুরো ব্যবস্থা বন্ধ করে এর কারণ খুঁজতে হয়। এরপর ত্রুটি চিহ্নিত করে সমাধান করার পর পুনরায় চালু করলেই মেট্রোরেল চলা শুরু করে না। পুরো ব্যবস্থাটি পুনরায় চালু হতে সময় লাগে।

এদিকে, যাত্রীদের চাহিদা বিবেচনায় আজ থেকে পিক আওয়ারে ৮ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

আরও পড়ুন

×