এনসিপির উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ২৩:৫৭
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে রাজধানীর মিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে ৫ ও ৬ অক্টোবর মিরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের শুভেচ্ছা জানান দলটির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের।
এসময় এনসিপির পক্ষ থেকে শিক্ষকদের নিয়ে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
এসময় অ্যাডভোকেট জায়েদ বিন নাসের বলেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। দীর্ঘদিন তাঁদের সম্মান থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। সময় এসেছে শিক্ষকদের প্রকৃত অর্থে মূল্যায়ন করার। বলা হয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষকরা প্রাপ্য সম্মান পেলে ভবিষ্যৎ প্রজন্ম আলোর দিশা পাবে।
৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে ৫ ও ৬ অক্টোবর মিরপুরে শাহ আলী মহিলা কলেজ, মডেল একাডেমী, হযরত শাহ আলী (রহ:) কামিল মাদরাসা, বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানান তিনি।