ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু

রাজধানীতে ডিজে শিল্পীর রহস্যজনক মৃত্যু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০১৯ | ০৮:৫৫ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:০৩

বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে শারমিন জারা নামে তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর ডেমরার পশ্চিম সানারপাড়ে এ ঘটনা ঘটে। শারমিনের বাড়ি যশোরের অভয়নগরের বুইঘোড়া নোয়াপাড়ায়।

পুলিশ জানায়, শারমিন পশ্চিম সানারপাড়ের আশরাফুজ্জামান খানের মেয়ে বন্যা আক্তার লিজার বান্ধবী। বন্যা ও শারমিন ডিজে গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন অনুষ্ঠানে নাচগান করেন তারা। শারমিন বুধবার সন্ধ্যায় বন্যার বাসায় যান। এর পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পেটে তীব্র ব্যথা অনুভব করেন। রাত ৩টার দিকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডেমরা থানার এসআই রফিকুল ইসলাম সমকালকে জানান, মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×