১০ম বর্ষপূর্তি উদযাপন করলো ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৯
দশম বর্ষপূর্তি উদযাপন করলো সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট। গত রোববার রাজধানীর একটি হোটেলে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান হাসান রহমান প্রমুখ।
অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাসান রহমান ক্যাপিটেকের মূলভিত্তি, সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিনিয়োগকারীদের আস্থা, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- বর্ষপূর্তি