ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আসুন আমরা সবাই মিলে বাসায় থাকি: মিম

আসুন আমরা সবাই মিলে বাসায় থাকি: মিম
×

বিদ্যা সিনহা মিম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২০ | ০৬:০৮ | আপডেট: ১১ এপ্রিল ২০২০ | ০৫:৫২

পুরো বিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে রয়েছে। চীনের পর ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রে মহামারি দেখা দিয়েছে। আমাদের দেশেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যুর ঘটনা ঘটছে। এ অবস্থায় মানুষের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে বাস ট্রেনসহ সব ধরনের গণপরিবহন। করোনার সংক্রমণ নিয়ে এই সংকটময় দিনে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে সরকার।

 দেশের চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বলেছেন, 'আমাদের এই সময়টা উচিত সচেতন হওয়া। প্লিজ আসুন আমরা সবাই মিলে বাসায় থাকি। পরিবারকে সময় দেই।’ কোয়ারেন্টাইন অবস্থায় এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। 

 

আরও পড়ুন

×