চাকরি প্রত্যাশী মিম মানতাশা
মিম মানতাসা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০১৯ | ০৭:৩৩ | আপডেট: ১৮ মার্চ ২০১৯ | ১৩:৩৫
চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন লাক্স সুপারস্টার মিম মানতাশা। কিন্তু হবে কী হবে না সেটা জানাতে পারলেন না তিনি। ফলাফল পরে ঘোষণা হবে। সোমবার সমকাল অনলাইনকে এমনটিই জানালেন এ অভিনেত্রী। কারণ ‘এভাবেও ভালোবাসা হয়’ নামের একটি নাটকের শুটিং করছিলেন তিনি। সেখানেই চাকরি ইন্টারভিউ প্রার্থীর চরিত্রে অভিনয় করছেন মিম মানতাশা।
নাটকে মিম মানসার চরিত্রের নাম জারা। উত্তরায় চলছে এর শুটিং। শুরু হয়েছে আজই। অঞ্জন আইচ পরিচালিত নাটকটির মিম মানতাসা ছাড়াও রয়েছেন আবদুন নুর সজলসহ অনেকেই।
মানতাশা বলেন, খুব সাদামাটা একটি চরিত্র জারা। আজ চাকরির সাক্ষাৎকার দেয়ার সিক্যুয়েন্সের শুটিং করছি। আমার সঙ্গে আছেন সজল ভাই। গল্পটি বেশ রোমান্টিক। সবাই খুব আনন্দ নিয়ে শুটিং করছি।’
২০১৮ লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী নির্বাচিত হন মিম মানতাশা। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার মিডিয়ায় পথ চলা। ফেরদৌস হাসান রানার রচনা ও পরিচালনায় মানতাশা অভিনীত প্রথম নাটক ‘ভবঘুরে । এতে তার বিপরীতে অভিনয় করেন তাহসান খান।
- বিষয় :
- নাটক
- বিনোদন
- মিম মানতাশা