ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের সঙ্গে দ্বৈত চরিত্রে বিপাশা

আসিফের সঙ্গে দ্বৈত চরিত্রে বিপাশা
×

আসিফ আকবর ও বিপাশা কবির

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০১৯ | ১১:২২ | আপডেট: ১৩ মার্চ ২০১৯ | ১১:২৭

কণ্ঠশিল্পী আসিফ আকবরে মিউজিক ভিডিও মানেই গানে ফিল্মি একটা বিষয় থাকবে। চলতি বছর শতাধিক গান প্রকাশের পরিকল্পনা নিয়ে হাটছেন তিনি। কথা  তার প্রমাণও পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে বেশ কটি গানের মিউজিক ভিডিও প্রকাশিত হযেছে। প্রকাশিত প্রতিটি গানের ভিডিওতে ফিল্পি স্টাইল নিয়ে হাজির হয়েছেন এ গায়ক।   বুধবার সাভারের ফ্যান্টাসি কিংডমে আসিফের গাওয়া নতুন গান ‘ঝুকি নিয়ে সুখি’ শুরু হয়েছে। 

গাওয়ার পাশাপাশি গানটিতে মডেল হয়েও হাজির হচ্ছেন আসিফ। তার এ গানে নায়িকা হিসেবে আছেন ঢাকাই ছবির পরিচিত মুখ বিপাশা কবির। মজার বিষয় হচ্ছে এ গানের মাধ্যমে প্রথমবার পর্দায় দ্বৈত চরিত্রে হাজির হচ্ছেন বিপাশা কবির। গানটির ভিডিও নির্মাণ করছেন ওসমান মিরাজ।

চলচ্চিত্রের পাশাপাশি মাঝে মাঝে মিউজিক ভিডিওতে দেখা যায় বিপাশাকে। তবে তার মিউজিক ভিডিওতে থাকে চলচ্চিত্রের মতো আবহ। এবারের মিউজিক ভিডিওতেও এমনটি থাকছেন বলে জানালেন বিপাশা। তিনি বলেন, প্রথমবার পর্দায় দ্বৈত চরিত্রে হাজির হচ্ছি। তাও আবার আসিফ আকবর ভাইয়ের গান। সেই সঙ্গে গানটির কনসেপ্টও দারুন মনে হয়েছে আমার কাছে। কিছুটা ফিল্মি ব্যাপার রয়েছে। সকাল থেকে গানটির শুটিং করছি। ভালো একটি কাজ হবে এটি। 

‘ঝুঁকি নিয়ে সুখি’র কথা লিখেছেন মারজুক রাসেল। সুরও করেছেন তিনি। আর সঙ্গীতায়োজন করেছেন জেকে মজলিস। এ জুটির গানে আগেও আসিফ আকবর কণ্ঠ দিযেছেন। গানগুলো দর্শক-শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে। নতুন এই গানটি নিয়ে আসিফ আকবর বলেন, গানের নাম শুনেই আমার দর্শক শ্রোতারা বোঝতে পারছেন কেমন গান হবে এটি। বাকিটা আর বলতে চাইনা। গান প্রকাশ হওয়ার পরই তারা দেখতে পারবেন 

এস এস মিউজিক ক্লাবের ব্যানারে নির্মাণ হচ্ছে গানটি। শিগিগরি এটি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে বলে জানান নির্মাতা।

আরও পড়ুন

×