আট বছর পর গান প্রকাশ করছে দলছুট
দলছুট ব্যান্ড
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০১৯ | ১২:৩০ | আপডেট: ১২ এপ্রিল ২০১৯ | ১২:৪১
দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘দলছুট’। প্রায় আট বছর হয় ব্যান্ড দলটির কোন নতুন গান প্রকাশ হয়না। এবার বিরতি ভাঙ্গছে দলটি। পহেলা বৈশাখ উপলক্ষে প্রকাশ করছেন ‘মন দাবাড়ু’ শিরোনামে নতুন গান।
কবির বকুলের লেখা এই গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন দলছুট সদস্যরা। গানটি ব্যান্ডের ষষ্ঠ অ্যালবাম 'সঞ্জীব'-এর জন্য এই গান রেকর্ড করা হয়েছিল। কিন্তু ভক্তদের আবদারে পহেলা বৈশাখে এটি একক গান হিসেবে প্রকাশ করা হচ্ছে বলে জানান, দলছুটের কণ্ঠশিল্পী বাপ্পা মজমদার।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'কবে আসছে দলছুটের নতুন অ্যালবাম? গত আট বছরে ভক্তদের কাছে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বহুবার। তাদের অ্যালবামের আশ্বাস দিলেও নিশ্চিত করে কোনো দিন তারিখ বলতে পারিনি। কারণ নিজস্বয়তা বজায় রেখেই ব্যান্ড অ্যালবাম করেছি সবসময়। নতুন অ্যালবামেরও সেই ধারা ধরেতে চেয়েছি। যেজন্য অ্যালবামের পেছনে অনেক সময় দিতে হয়েছে। ব্যান্ডের নতুন অ্যালবামে 'সঞ্জীব'-এর কাজ প্রায় শেষ। এটি প্রকাশ করতে আরও কিছুদিন সময় লাগবে।তাই ভক্তদের আবদার পূরণে অন্তত একটি গান এবার বৈশাখে প্রকাশ করব- এই ছিল আমাদের সিদ্ধান্ত।’
পহেলা বৈশাখে উঅনলাইনে প্রকাশ করা হবে গানটি। এই গানে ভক্তরা দলছুটের চিরচেনা সুর-সঙ্গীতের ছোঁয়া খুঁজে পাবেন বলে মন্তব্য বাপ্প মজুমদারের।
- বিষয় :
- দলছুট
- বাপ্প মজুমদার
- বিনোদন