ডিভোর্সের খবর জানেন না রাজ, বললেন মাত্র ঘুম থেকে উঠলাম
অভিনেতা শরিফুল রাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:০৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ০৮:১৩
গত বছরের শুরুতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বছর শেষ হতে না হতেই তাদের ঘর আলো করে আসে এক ছেলে সন্তানও। এরপরই সংসারে শুরু হয়ে টানাপোড়েন। সেই টানা পোড়েন আর মিমাংসার প্রাণ পায়নি। ফলে বিচ্ছেদের গুঞ্জন উঠে কয়েকবার। অবশেষে বিচ্ছেদের পথেই হাটতে হলো পরীমণিকে।
গত ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে পরীমণির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
এ বিষয়ে মোবাইল ফোনে কথা হয় শরীফুল রাজের সঙ্গে। ডিভোর্স লেটারের কথা শুনে যান এ অভিনেতা। পাল্টা প্রশ্ন রেখে বলেন,‘তাই নাকি? খবরটি সাংবাদিকদের থেকেই প্রথম জানলাম।’
রাজ বলেন, ‘ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’
‘গুণিন’ সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরীফুল রাজ। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তাঁরা। এরপর গত বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন। মা হতে চলার খবরও একই দিনে প্রকাশ করেন পরীমণি। গত বছরের ১০ আগস্ট তাঁদের ঘর আলো করে আসে ছেলে শামীম মুহাম্মদ রাজ্য।
- বিষয় :
- পরীমণি রাজের বিচ্ছেদ
- শরিফুল রাজ
- বিচ্ছেদ