ছাদে চাঁদ দেখিয়ে স্ত্রীর উপোস ভাঙালেন জিৎ
জিৎ ও মোহনা ছবি- ইনস্টগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২০ | ০১:৩৩ | আপডেট: ০৫ নভেম্বর ২০২০ | ০১:৩৮
কলকাতার সুপারস্টার জিৎ। নায়ক জিতেরে বাইরেও একজন পারিবারিক মানুষ তিনি। স্ত্রী মোহনা ও সন্তান নবন্যাকে নিয়ে তার সুখের সংসার। তার সুখের সংসারের কিছু ছবি মাঝে মাঝেই ইনস্টাগ্রামে তোলে ধরেন জিৎ। কাজের খবরের মতো পরিবারির তথ্যও শেয়ার করেন মাঝে মধ্যে।
জিতের স্ত্রী গ্ল্যামার দুনিয়া থেকে বেশ দূরের মানুষ। লখনউয়ের এক স্কুল শিক্ষিকা তিনি। মোহনাকে ৯ বছর আগে বিয়ে করেছিরেন জিৎ। সালটা ২০১১। বিয়ের নয় বছর পরও ভালোবাসায় একে অপরকে আগলে রেখেছেন। মোহনাকে যেমন জিৎ ভালোবাসেন, মোহনাও জিতকে ততটাই ভালোবাসার বন্ধনে আবদ্ধ রেখেছেন।
তাই প্রতি বছরের মতো এবার নিয়ম করে জিতের জন্য করবা চৌথের ব্রত পালন করলেন স্ত্রী মোহনা। আর জিৎ এবং সেই মুহূর্তের ঝলক ইনস্টাগ্রামে তুলে ধরলেন জিৎ। বাড়ির ছাদে চাঁদ দেখে উপোস ভাঙলেন জিত পত্নী।
উপোস ভাঙার আগের ছবিতে দেখা যায় এই বছর গোলাপি বাঁধনি শাড়িতে সেজেছিলেন মোহনা।
ব্যক্তিগতভাবে জিতকে যারা চিনেন তারা জানেন টালিগঞ্জের নায়কদের মধ্যে জিত বেশ ভারি ব্যক্তিত্ব সম্পন্য। তার ব্যক্তিগত জীবনটা প্রাইভেট রাখতেই পছন্দ তার। তাই ব্যক্তিগত জীবনকে মিডিয়ার লাইমলাইট থেকে দূরেই রেখেছেন অনেকটা। তবে মাঝমাধ্যে নিজের সুখী গৃহকোণের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন।
এদিকে গত মাসে লন্ডনে বাজির শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন জিৎ। দিওয়ালিতে মুক্তি পেতে চলছে প্রযোজক জিতের নতুন ছবি ‘সুইজারল্যান্ড’। ছবিতে অতিথি শিল্পীর ভূমিকায় রয়েছেন তারকা।