ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ঈদ আয়োজনে আজ টিভিতে যা থাকছে

ঈদ আয়োজনে আজ টিভিতে যা থাকছে
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২২ | ০১:৪৯ | আপডেট: ০৪ মে ২০২২ | ০১:৪৯

আজ ঈদের দ্বিতীয় দিন। দিনটিতে ঈদের আনন্দ আরও বাড়িয়ে দিতে  টিভি চ্যানেলগুলোতে প্রচার হবে বর্ণিল অনুষ্ঠানমালা।  ঈদের দিন টিভিতে যা দেখানো হবে তা নিয়েই এই আয়োজন

বিটিভি

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে 'ইত্যাদি'। পরিচালনায় হানিফ সংকেত।

এটিএন বাংলা

সন্ধ্য ৭টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক 'বিষ নিঃশ্বাস'। পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে তাহসান, মিম। রাত ৮টা ৪৫ মিনিটে থাকছে নাটক 'মিশন ফেইল'। রচনা পাপ্পুরাজ ও পরিচালনায় ওসমান মিরাজ।

চ্যানেল আই

দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে টেলিছবি 'চম্পা হাউজ'। চিত্রনাট্য ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী। সন্ধ্য ৭টা ৪০ মিনিটে প্রচার হবে নাটক 'প্রশ্রয়'। রচনা রুম্মান রশীদ খান, পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে মেহজাবীন, জোভান। রাত ৯টা ৩৫ মিনিট রয়েছে নাটক 'শুরুটা সুন্দর'। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ, মিলি বাশার।

এনটিভি

সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে রয়েছে নাটক 'রুনু ভাই'। রচনায় শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমন। অভিনয়ে অপূর্ব ও সাবিলা নূর। রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'আমি তুমি আর একটি শবদেহ'। রচনা ও পরিচালনায় শিহাব শাহীন। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন।

আরটিভি

রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'রুমমেট'। রচনা মেজবাহ উদ্দিন সুমন ও পরিচালনায় নঈম ইমতিয়াজ নেয়ামুল। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নূর ও চুমকি। রাত ১১টা ৫ মিনিটে রয়েছে নাটক 'ঘুণ'। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে মেহজাবীন, খায়রুল বাশার।

বৈশাখী টেলিভিশন

রাত ১১টা ৩৫ মিনিটে রয়েছে নাটক 'চশমা পরিবার'। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, শামীম জামান, আ খ ম হাসান।

একুশে টেলিভিশন

রাত ১১টা ২০ মিনিটে থাকছে নাটক 'লতিফ ভিলেনের বিবাহ'। পরিচালনা শৌর্যদীপ্ত। অভিনয়ে আ খ ম হাসান, মিহি আহসান প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন

রাত ৮টায় প্রচার হবে নাটক 'ঘুণপোকার গল্প'। পরিচালনায় অমিতাভ রানা ও সুব্রত মিত্র। অভিনয়ে ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম, ইন্তেখাব দিনার প্রমুখ।

বাংলাভিশন

দুপুর ২টা ১০ মিনিটে প্রচর হবে 'রং ঢং'। রচনা ও পরিচালনায় রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৯টা ২৫ মিনিটে থাকছে নাটক 'হেল্প মি'। রচনা ও পরিচালনায় কাজল আরেফিন অমি। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী। রাত ১০টা ৪৫ মিনিটে থাকছে নাটক 'কমলা রঙের রোদ ২'। রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে তাহসান, ফারিণ। রাত ১১টা ৩৫ মিনিটে রয়েছে নাটক 'ত্যাগ'। পরিচালনা মেহেদী হাসান জনি। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ।

দীপ্ত টিভি

রাত ১১টায় রয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি 'বস'। পরিচালনায় রিয়াদ তালুকদার। অভিনয়ে সাবিলা নূর। রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে স্বল্পদৈর্ঘ্য ছবি 'আক্ষেপ'। পরিচালনায় এস কে অমিত। অভিনয়ে ইরফান সাজ্জাদ, অনিন্দিতা মিমি। রাত ১১টা ৫০ মিনিটে রয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি 'অথবা গল্পটা প্রেমের'। পরিচালনায় রেজওয়াদুদ মাহিন। অভিনয়ে সামন্তী আকিল, রেজোয়ান।

চ্যানেল নাইন

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক 'ফিফটি ফিফটি লাভ'। পরিচালনায় সৈয়দ শাকিল। অভিনয়ে অপূর্ব, পায়েল। রাত ১০টা ৩০ মিনিটে রয়েছে নাটক 'ইন্স্যুরেন্স মতিন'। পরিচালনায় সেতু আরিফ। অভিনয়ে মিশু সাব্বির।

আরও পড়ুন

×